বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকার মঙ্গলখালী বেবী স্ট্যান্ডে বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হানিফ ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আইন বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সমদ্য এড. ইস্রাফিল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্ম পরিষদ অধ্যাপক মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব আনোয়ার হোসাইন মোল্লা।

এসময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা উত্তরের আমীর আব্দুল মজিদ, উপজেলা পশ্চিমের আমীর মাওলানা ফারুক আহমেদ, উপজেলা দক্ষিণের সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা উত্তরের সেক্রেটারী খাইরুল ইসলামসহ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক। অনতিবিলম্বে এই হত্যার বিচার করতে হবে।

বিক্ষোভ শেষে একটি মিছিল রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর