শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিপুল সংখ্যক জামিনের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৭:০৩

বিপুল সংখ্যক আসামির জামিন দেওয়ায় তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি হলেন— বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিন বিচারপতির বেঞ্চ থেকে অস্বাভাবিক সংখ্যক আসামিকে জামিন দেওয়ার বিষয়টি নজরে আসায় প্রধান এ ব্যাখ্যা চেয়েছেন বিচারপতি।

এর আগে, ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সেদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় যে, সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছেন। একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কীভাবে সম্ভব তা নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রশ্ন উঠে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর