বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় অটোচালককে মারধর করে ছিনতাই, পাঁচ যুবক গ্রেপ্তার

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অটোচালককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের নূর ইসলাম মাতুব্বরের ছেলে বাঁধন মাতুব্বর (২৩), পূর্ব হাসামদিয়া গ্রামের মৃত কল মাতুব্বরের ছেলে পার্থ মাতুব্বর (২৫), ঢাকার ধামরাই থানার আফজাল শেখের ছেলে সজিব (২২), রাজবাড়ি সদর উপজেলার মৃত দুখু মিয়ার ছেলে আকাশ (২১) এবং একই এলাকার মাজেদের ছেলে সাকিব (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া এলাকায় অটোচালক ফরিদ খানকে থামিয়ে দুর্বৃত্তরা মারধর করে এবং তার কাছ থেকে নগদ ৮ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ফরিদ খান ভাঙ্গা থানায় মামলা (নং–৩১) দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে জড়িতদের আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর