শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পালিয়েছে দালাল

লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গারা, দুই নারী আটক

জে এইচ এম ইউনুস, কক্সবাজার

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫, ১৫:২৪

কক্সবাজারের এক আলোচিত বিষয় রোহিঙ্গা ভোটার। এই সিন্ডিকেটে জড়িত হয়ে চাকরি ও পদ গেছে অনেকের আবার কোটিপতি হয়ে বিলাসবহুল গাড়ি বাড়ি কিনেছে অনেকে। এই সিন্ডিকেট বিস্তৃত লাভ করেছে সারা দেশব্যাপি। বিশেষ করে পাহাড়ি জেলা বান্দরবন বেশি আলোচিত। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় এই সিন্ডিকেট ছড়িয়ে পড়েছে। বিশেষ সুত্রে জানা যায় কক্সবাজার থেকে অন্য জেলায় বদলি হওয়া বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এই কাজে জড়িত রয়েছে।

এ ছাড়াও পুরাতন ভোটার হওয়া রোহিঙ্গারা বিভিন্ন জেলায় বসতি স্থাপন বা বাসাবাড়ি ভাড়া নিয়ে স্থানীয় কিছু দালালের মাধ্যমে দেশব্যাপী এই কুকর্মে চালিয়ে যাচ্ছে তারা। আবার মোটা অংকের টাকার বিনিময়ে রোহিঙ্গা নারী পুরুষদের জন্ম নিবন্ধন, ভোটার পরবর্তী বিদেশে পাঠানোর কন্ট্রাক্ট নিচ্ছে কিছু কিছু স্থানীয় এজেন্সি মালিক ও এজেন্সিতে চাকরি করা ব্যক্তিরা। অনুসন্ধানে জানা যায় এই সিন্ডিকেট স্থানীয় কিছু মানুষের সাথে কন্ট্রাক্ট করে তাদের ছবি আইডি দিয়ে তাদের ছেলে বা মেয়ে বানিয়ে নতুন জন্ম নিবন্ধন ও আইডি বানিয়ে দিচ্ছে তারা, আবার অনেকে জানেইনা তাদের আইডি ছবি দিয়ে অন্যজন ভোটার হয়ে যাচ্ছে। কক্সাবাজার জেলার এক জরিপে উঠে আসে স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও তাদের ছেলেরা সরকারি সহয়তা দেয়ার আশ্বাসে বিভিন্ন মানুষের আইডি সংগ্রহ করে তাদের আইডি দিয়ে রোহিঙ্গাদের ভোটার করাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার মহেশখালীতে সোর্স ব্যবহার করে প্রতিবেদক। ২৭ অক্টোবর ২৫ সোর্সের মাধ্যমে খবর পান মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের ফাইলে স্বাক্ষর নিতে এসে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে ইউপি চেয়ারম্যান। প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পান আজিজা আক্তার ও আয়েশা আক্তার নামের দুই কিশোরী আটক। তারা একে অপরের বোন বলে পরিচয় দিয়েছেন। তাদের সাথে বসে থাকা গ্রাম পুলিশ ও প্যানেল চেয়ারম্যান শফিউল আলম জানিয়েছে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহাম্মদ ছিদ্দিক মেম্বারের ছেলে জয়নাল নিজের বউ পরিচয় দিয়ে তাদের তাঁদের নতুন ভোটার হওয়ার কাগজে চেয়ারম্যান থেকে সুপারিশে নিয়ে দিতে বলেন। জমা দেয়া কাগজে দেখা যায় মেয়ে দুটি একজন চলতি বছরের ১৫ জুলাই অপরজন চলতি বছরের ৩ রা সেপ্টেম্বর বড়মহেশখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গ্রাম পুলিশ ও মহিলা মেম্বারের সত্যায়নে জন্ম নিবন্ধন করেছেন।

এবিষয়ে বড়মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, সকাল ১১টার দিকে গ্রাম আদালত চলাকালে দুই নারী নতুন ভোটারের ফাইলে স্বাক্ষর নিতে আসেন। তাদের কথাবার্তা ও তথ্যের অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা স্বীকার করেন যে তারা রোহিঙ্গা।পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। তবে তাদের সাথে আসা জযনাল পালিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, “রোহিঙ্গা দুই নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, “আটক দুই রোহিঙ্গা নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর