বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৯

নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। 

শুক্রবার এ পরীক্ষাটি সম্পন্ন করে দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ‘রকেটসান’।

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, এটি এক নীরব প্রস্তুতির ফল, আকাশে আঁকা এক স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।

তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন চলছে। তিনি রকেটসান ও সংশ্লিষ্ট সব প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে ধন্যবাদ জানান।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘তাইফুন’ নামের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল তুরস্ক।

রকেটসানের প্রধান মুরাত ইকিনচি জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শিগগির শুরু হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর