শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১২:৩০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে।

বিশেষজ্ঞ দলটি রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং প্রথম দিনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, তুরস্কের বিশেষজ্ঞ দলটি বিমানবন্দরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আগুন লাগার কারণ ও বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবেন।

এর আগে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি। তিনি বলেন, 'তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালেন কী করে? তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো।' বিমানবন্দরের ফায়ার সার্ভিসের টিম থাকা সত্ত্বেও পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে না পারার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই; তবে বিমানবন্দরের ভেতরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে, সেগুলো চার মিনিটের মাথায় সেখানে এসেছে।

তিনি ব্যাখ্যা করেন, অন্য টিমগুলো পর্যায়ক্রমে ২০ মিনিটে চলে এলেও, দেরিতে আসায় হয়তো আগুন ছড়িয়ে গেছে এবং গুদামগুলোতে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর