শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জামালপুরের ইসলামপুরে তারেক রহমানের সাক্ষাতকার প্রচারনায় উজ্জীবিত বিএনপির নেতা কর্মী

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৫, ১৪:৪২

ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাথর্শীর মলমগঞ্জ বাজারে শুক্রবার সন্ধায় বড় পর্দায় পূন:সম্প্রচার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার দীর্ঘ সাক্ষাতকারের চিত্র।

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নির্দেশনায় ইসলামপুরের সর্বত্র ধারাবাহিক ভাবে বড় পর্দায় ওই সাক্ষাতকারটি প্রচারিত হচ্ছে। এতে উজ্জীবিত হয়ে উঠছে ইসলামপুর উপজেলা বিএনপিসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং গণতন্ত্রকামী সাধারণ জনতা।

পাথর্শী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল হক সুমনের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ দানু, ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য কামরুল হুদা পাহলোয়ান স্ট্যালিন, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, পৌর বিএনপি নেতা মনিরুল করিম, উপজেলা বিএনপি নেতা আব্দুল মোমিন, উপজেলা যুবদল নেতা সাখাওয়াত হোসেন সুজন, ছানাউল আজম শরত, উপজেলা মহিলা দলের নেত্রী মারুফা আক্তার হ্যাপী, রেবা মন্ডল, শোভা আক্তার প্রমুখ।

পাথর্শী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পাথর্শী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহজাহান প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন খান, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, আবু সুফিয়ান প্রমুখ।

উল্লখ্য, একই দিন বিকালে ইসলামপুর পৌর যুবদলের সভাপতি এনামুল করিম ডেবিট এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীর নেতৃত্বে শতাধিক যুবদল নেতাকর্মী পৃথক দুইটি ভাগে বিভক্ত হয়ে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এএসএম আব্দুল হালিমের পক্ষে ইসলামপুরের বিভিন্ন পয়েন্টে মোটর বহর নিয়ে আগাম নির্বাচনী গনসংযোগ করেছেন।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর