বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫, ১৮:১২

শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) ও সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ রয়েছে।

উক্ত নির্দেশিকা ও অধ্যাদেশ অমান্য করা আচরণ বিধি লঙ্ঘনের শামিল, অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং শাস্তিযোগ্য অপরাধ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ ও ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর