বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মিষ্টিতে তেলাপোকা, রংধনু বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা

মো.সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিষ্টি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ দল।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজারে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাউসে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্ব দেন এ অভিযানে।

অভিযানে দেখা যায়, বেকারিটি অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছে। মিষ্টি তৈরির শিরার ভেতরে মৃত তেলাপোকা পাওয়া যায়। এ শিরা মিষ্টির সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া কর্মীরা ড্রেস কোড ছাড়াই অস্বাস্থ্যকর পদ্ধতিতে মিষ্টি তৈরি করছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারিটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর