বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

১৬ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট

শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

মুন্সীগঞ্জ শ্রীনগরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার উত্তর বালাশুর এলাকার সৌদি প্রবাসী মিলন জঙ্গীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এ সময় ১৬ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ এ ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে ওই বাড়িতে কাজ করতে আসা দুই রাজ মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল কিচেন রুমের জানালার গ্রিল কেটে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। মুখে কালো মাস্ক পরিহিত ডাকাতরা আলমারি ভেঙ্গে ১৬ ভড়ি স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়।

পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। সৌদি আরব প্রবাসী মোঃ মিলন জঙ্গি ওই এলাকার মোঃ নুরু জঙ্গির ছেলে। এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা প্রতিবেদ লেখা পর্যন্ত সন্দেহভাজন দুই রাজমিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান বলেন,দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর