শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হালান্ডের রেকর্ড, ম্যানচেস্টার সিটির সহজ জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫, ১৩:১৭

চ্যাম্পিয়নস লিগে আরও এক মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হালান্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করার মাধ্যমে ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে অন্য গোলটি করেন বার্নার্দো সিলভা। এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ পর আবারও চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন হালান্ড। সপ্তদশ মিনিটে ডান দিক থেকে রিকো লুইসের পাস ধরে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি তার চতুর্থ গোল। জাতীয় দল ও ক্লাবের হয়ে টানা ১২ ম্যাচে গোল করে তিনি রোনালদোর ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেন। এই ১২ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৪।

হালান্ডের গোলের পর ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্দো সিলভা। স্যাভিনহোর ক্রস থেকে হেডে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডারটি। যদিও বল দখলে কিছুটা পিছিয়ে ছিল ভিয়ারিয়াল, আক্রমণে তারা প্রায় সমানতালে লড়াই চালালেও গোলের দেখা পায়নি।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। গোল পার্থক্যে এগিয়ে থেকে চতুর্থ স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড। তালিকার শীর্ষে পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান তিন দলেরই পয়েন্ট সমান ৯ করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর