বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৪ কোটি টাকার বেশি মূল্যের জাল ধ্বংস

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ দিনে ১৬২ জনের কারাদণ্ড

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৮:১২

রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় প্রশাসন জব্দ করেছে প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল, যা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর ৯টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৪ জন রয়েছেন। অভিযানে ৩ লাখ ৮৩ হাজার মিটার জাল, ১৪৩ কেজি মাছ জব্দ এবং নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকার, বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নেতৃত্বে প্রতিদিন অভিযান চলছে।

অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল পর্যন্ত জেলায় মোট ১৪৪টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে ৪৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬২ জনকে কারাদণ্ড, ১ লাখ ১০ হাজার ২০০ টাকা জরিমানা, ৯৭ হাজার টাকায় নৌকা নিলাম এবং প্রায় ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।”





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর