বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৩:৪৪

বাবার পথ ধরেই এগোচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে, ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। আন্তর্জাতিক ফুটবলে কিংবদন্তি রোনালদোর যোগ্য উত্তরসূরি হতে পারার সম্ভাবনা আরও জোরালো করলেন তিনি। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র, যিনি পর্তুগালে পরিচিত ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানিনহোকে ২২ জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের প্রতিনিধিত্ব করবেন।

এর আগে ক্রিস্টিয়ানিনহো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ার ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে তার অভিষেক হয়, যেখানে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন এই তরুণ ফরোয়ার্ড।

সেই টুর্নামেন্টে তিনি তার বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে লেফট উইঙ্গার হিসেবে মাঠে নামেন যেই পজিশন থেকেই রোনালদো নিজের কিংবদন্তি ক্যারিয়ার শুরু করেছিলেন।

বর্তমানে ক্রিস্টিয়ানো জুনিয়র সৌদি ক্লাব আল নাসর-এর যুব দলে খেলছেন। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের একাডেমিতেও প্রশিক্ষণ নিয়েছেন।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, বাবার মতোই একদিন জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল হবেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর