শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি এখনো ‘বহাল আছে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১৭:০৪

ইসরায়েল ও হামাসের পাল্টা-পাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রবিবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প।

তার এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

তবে হামাস দাবি করেছে যে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে রবিবার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু’জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।

দু’পক্ষের এমন পাল্টা-পাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘হ্যাঁ, এখনো কার্যকর আছে।’

ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলার বিষয়ে তিনি বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং ‘কিছু বিদ্রোহী’ এর সঙ্গে জড়িত। কিন্তু যেভাবেই হোক, এটি যথাযথ উপায়ে মোকাবিলা করা হবে।

এদিকে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের আজ সোমবার ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর রাখার জন্য তারা ইসরায়েলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর