বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পদ্মা-যমুনায় নৌ থানা পুলিশের টানা অভিযানে গ্রেফতার ৭৮, জব্দ ১ কোটি ৫১ লাখ মিটার জাল

মোঃ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৫:২৪

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-যমুনায় অবৈধভাবে ইলিশ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ থানা পুলিশ। ৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা অভিযানে গ্রেফতার হয়েছে ৭৮ জন, জব্দ হয়েছে ১ কোটি ৫১ লাখ মিটার কারেন্ট জাল।

পাটুরিয়া নৌ থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, অভিযান চলাকালে সাতটি নিয়মিত মামলা দায়ের করে ১৫ জনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আরও ৬৩ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় ৩৯৩ কেজি ইলিশ মাছ ও পাঁচটি মাছ ধরার নৌকা।

জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হয়েছে। পদ্মা-যমুনায় কোনোভাবেই অবৈধভাবে ইলিশ শিকার করতে দেয়া হবে না।

অভিযান চলাকালে নদী তীরবর্তী এলাকায় ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলেদের সচেতন করতে মাইকিং ও প্রচারণা চালানো হয়।

ওসি আরো বলেন, মা ইলিশ রক্ষায় পুলিশের টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর