শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আফগানিস্তানে ‌সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫, ১৮:১৪

আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয়—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ।

রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআর -এর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো, দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি।’

তিনি আরও বলেন, রাশিয়া মনে করে, আফগানিস্তানের সঙ্গে খোলামেলা, সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

নারিশকিন বলেন, ‘আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই। কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব।’

এর আগে, মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয়। গত ১ জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কোয় পৌঁছান এবং ৩ জুলাই রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো তার পরিচয়পত্র গ্রহণ করেন।

এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট প্রসিকিউটর জেনারেলের আবেদন মঞ্জুর করে দেশে তালেবানের কার্যক্রম নিষিদ্ধের আদেশ স্থগিত করে। এর পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের সন্ত্রাসী সংগঠনের তকমা তুলে নেয়, যা কাবুলের সঙ্গে পূর্ণাঙ্গ অংশীদারত্ব গঠনের পথ খুলে দেয়, রুশ ও আফগান জনগণের স্বার্থে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর