বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গুরুদাসপুরে পৌরসভার উচ্ছেদ অভিযান: চাচঁকৈড় মেইন রোডে অবৈধ স্থাপনা অপসারণ

মো.আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

নাটোরের গুরুদাসপুর পৌরসভার বানিজ্যিক কেন্দ্র চাচঁকৈড় মেইন রোড এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে গত ৯ অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে দোকানদারদের সতর্ক করা হয় এবং পরে পৌরসভা থেকে মাইকিংয়ের মাধ্যমে বারবার অবৈধ দখলকারীদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। সতর্কতা উপেক্ষা করে অবৈধ দখল অব্যাহত রাখায় দ্বিতীয় দফায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রোকেয়ার মোড় থেকে চাচঁকৈড় বাজার পর্যন্ত রাস্তার ওপরের ফুটপাত ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এসময় সরকারি রাস্তার জায়গায় স্থাপনা গড়ে তোলার দায়ে রোকেয়া ক্লিনিকের সামনে রোকেয়া ক্লিনিকের প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তায় রাখা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার আইন অমান্য করায় জব্দ করা হয়।

অভিযানে গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনী, পৌর স্টাফ ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সহযোগিতা করেন।

চাচঁকৈড় বাজারের ব্যবসায়ীরা এ অভিযানকে স্বাগত জানিয়ে ইউএনও ফাহমিদা আফরোজ ও পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনও ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, “জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। কেউ সরকারি রাস্তা বা জায়গা দখল করে ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর