প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ কমিটি অনুমোদন দিয়েছেন। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে মশিউর রহমান খান তাপসকে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসলাম খান। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন — আজিজুর রহমান শোভন, আব্দুস সালাম, আক্তার হোসেন, শফিকুল ইসলাম স্বপন, সেলিম সিকদার, আমিনুল ইসলাম ও মোঃ মোশারফ হোসেন।
এ কমিটিতে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ানকে ১ নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কাজ করবে।
মন্তব্য করুন: