শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, দুইটি ড্রেজার মেশিন ও ৩০০ মিটার পাইপ ধ্বংস

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৩:০৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালি এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধা ৬টার দিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

অভিযানটি পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম।

এ সময় ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর আফজাল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

প্রশাসন জানায়, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পেলেও দুইটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে একটি প্রভাবশালী চক্র ফসলি জমির মধ্যে পুকুর খননের নামে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং জমি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়রা প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা ভবিষ্যতে এই ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানান।

অভিযান বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর