বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৫২ বছরের মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬

মালাইকা আরোরা, বলিউডের চিরন্তন ‘মুন্নী’। নাম কিংবা ‘বদনাম’ হওয়ার ভয় কোনওদিনই তার নেই।

তাই তো ব্যক্তিগত জীবনের বিতর্ক তাকে ভাবায় না। ৫২ বছর বয়সী এই ফিট নায়িকা আরও একবার আইটেম গানে নেচে তাক লাগালেন।

থাম্মার মিউজিক অ্যালবামের সর্বশেষ গান ‘পয়জন বেবি’ সামনে এসেছে। আর সেই গানে মালাইকা আরোরার নাচে মুগ্ধ সবাই। একটি ক্লাবের প্রেক্ষাপটে সাজানো গানের ভিডিওতে মালাইকার নাচের সামনে যেন হালে পানি পাননি এই সময়ের অভিনেত্রী রাশমিকা মান্দানা।

গানের ভিডিওতে দেখা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি নাইট ক্লাবে প্রবেশ করেন রাশমিকা, আর সেইখানেই রাতপার্টির আকর্ষণ মালাইকা।

ঘটনাক্রমে রাশমিকাকে মালাইকার সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা যায়। তবে ত্রিশের কোঠার রাশমিকা পুরোপুরি ফিকে মালাইকার সামনে।

গানটির প্রতিক্রিয়ায় এক ভক্তের মন্তব্য, ‘রাশমিকা এবং মালাইকার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’। অনেকে ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিও দেখে লেখেন, ‘আমি অমর কৌশিককে দেখতে পাচ্ছি! সিনেমাতেও ভেদিয়াকে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না!’

উল্লেখ্য, জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের গাওয়া ‘পয়জন বেবি’ এখন সুপার ভাইরাল। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর