বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৭২২ কোটি টাকার সার কিনবে সরকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৭:১৮

তিন দেশ ও দেশীয় একটি কোম্পানি থেকে এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এরমধ্যে ৭০ হাজার টন এমওপি ও ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি টন ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার দরে এর দাম পড়বে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা।

মরক্কো থেকে কেনা হবে ৩০ হাজার টন সার। প্রতি টন ৫৬৮ দশমিক ৬৭ মার্কিন ডলার দরে এতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা।

সৌদি আরব থেকে আমদানি করা হবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। প্রতি টন ৪২২ দশমিক ৬৬ মার্কিন ডলার দরে এর দাম পড়বে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা।

এ ছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি টন ৩৯০ দশমিক ৭৫ মার্কিন ডলার দরে এই সার কিনতে সরকারে খরচ করতে হবে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর