বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন হানিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৭:১৭

পাকিস্তানি বিনোদন অঙ্গনের উজ্জ্বল মুখ হানিয়া আমির জিতে নিয়েছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। সম্প্রতি বাংলাদেশ সফর সেরে যাওয়া এই জনপ্রিয় অভিনেত্রী পুরস্কার গ্রহণের সময় মঞ্চে তাঁর আবেগঘন বক্তব্য আর উজ্জ্বল উপস্থিতি দিয়ে মন জয় করেছেন ভক্তদের।

নীল ঝলমলে পোশাকে হাম অ্যাওয়ার্ডসের লাল গালিচা মাতিয়ে মঞ্চে ওঠেন হানিয়া। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী চিরচেনা ভঙ্গিমায় সালাম দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং শুরু করেন তাঁর হৃদয়ছোঁয়া বক্তব্য।

তিনি বলেন, “আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই তারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা? তারা তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের অংশ।”

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হানিয়া আরও বলেন, “অনলাইন হোক বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার জন্য অনেক বড় আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এটা পেয়ে আমি গর্বিত।”

অভিনয় দক্ষতা ও পরিশ্রম দিয়ে শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছেন হানিয়া আমির। নাটক, চলচ্চিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা তাঁকে গ্লোবাল সেনসেশনে রূপ দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর