বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শ্রীনগরে অভিযানে মা ইলিশ ও জাল জব্দ

মোঃ শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৬:২৫

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকা সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন চরে বিশেষ অভিযানে মা ইলিশ ও কারন্টে জাল জব্দ করা হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ওই এলাকার নুরু বয়াতির চরসহ অন্যান্য চরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৭৫ পিস মা ইলিশ ও ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, শ্রীনগর ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ বাংলাদেশ কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।

এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, এ অভিযানে মুন্সীগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সহযোগিতা করেন। তিনি জানান, নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে পদ্মার চরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় ৫টি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। স্থানীয় জনসাধারণকে এ ব্যাপারে সতর্ক ও সচেতন করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর