বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মো.আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৫:১৫

নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত হয় র‌্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া।

এবারের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ গড়ি দুর্যোগ।” অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গুরুদাসপুর, নাটোর।
উপজেলা প্রশাসনের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএডিসি সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী এবং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন সময়ে করণীয় সম্পর্কে প্রদর্শনী ও সচেতনতামূলক মহড়া পরিচালনা করেন। এতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে ব্যবহারিক ধারণা অর্জন করেন।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর