বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাম রাজনীতির বিরুদ্ধে সচেতন মহিলা সমাজের বিক্ষোভ

বাঞ্ছারামপুরে জুনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫, ১৩:০০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির বক্তব্য ও মতাদর্শের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সচেতন মহিলা সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুনায়েদ সাকি বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী বক্তব্য দিয়েছেন, যা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে আঘাত করছে। তারা বলেন, তার মাধ্যমে দেশে নাস্তিক্যবাদ ও ধর্মবিরোধী চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, সমকামিতা স্বাভাবিকীকরণ, পারিবারিক মূল্যবোধ ধ্বংস ও ধর্মীয় নীতিকে দুর্বল করার মাধ্যমে তরুণ সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে।

এ সময় বিক্ষোভকারীরা ঘোষণা দেন, বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ব্যতীত অন্য কোনো রাজনৈতিক প্রতীক অবাঞ্ছিত।

সমাবেশে বক্তব্য রাখেন সচেতন মহিলা সমাজের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন ও মোসাম্মদ নয়নসহ অন্যান্যরা।

বক্তারা ধর্মবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাম রাজনীতির আড়ালে যারা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর