শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চট্টগ্রাম নগরির খুলশীতে অভিনব ডাকাতি, বৃদ্ধাকে জিম্মি করে স্বর্ণ-গাড়ি লুট

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫, ১৭:৪২

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে জুমার নামাজের সময় অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। সাংবাদিক পরিচয়ে প্রবেশ করা একদল দুর্বৃত্ত বৃদ্ধা ও গৃহকর্মীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং নতুন কেনা একটি টয়োটা করোলা গাড়ি লুট করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে, ঠিক জুমার নামাজের সময়। পুলিশ জানায়, প্রায় ১২-১৩ জন অজ্ঞাত ব্যক্তি, যাদের মধ্যে তিনজন নারী সদস্যও ছিলেন, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করেন। তারা গৃহকর্ত্রী আমিনা আহমেদের বাসার খোঁজ চায় এবং কিছুক্ষণের মধ্যেই জোর করে ওই ফ্ল্যাটে ঢুকে পড়ে। সন্তানরা বিদেশে থাকায় তিনি গৃহকর্মীদের নিয়েই বাসায় থাকেন। ভবনটির অন্য ফ্ল্যাটের পুরুষ সদস্যরাও ওই সময় জুমার নামাজে মসজিদে অবস্থান করছিলেন।

জানা গেছে, ঢোকার পর দুর্বৃত্তরা বাসায় থাকা সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং ‘অবৈধ জিনিস তল্লাশি’র অজুহাতে পুরো ঘর তছনছ করে। একপর্যায়ে তারা গৃহকর্ত্রী ও গৃহকর্মীদের জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নেয়।

পরে বাড়ির নিচে পার্ক করা সদ্য কেনা টয়োটা করোলা গাড়িটি ‘তল্লাশি’ করার কথা বলে গৃহকর্মীকে সঙ্গে নিয়ে নেমে যায়। একপর্যায়ে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটিসহ পালিয়ে যায় তারা।

রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। পুলিশ কাজ করছে।’

তবে এখন পর্যন্ত ডাকাতদলের কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি।

এর আগে ডাকাতি হয়েছিল ডিজিএফআই পরিচয়ে গত ২৪ জানুয়ারি রাতে খুলশীর সানমার রয়্যাল রিচ বিল্ডিংয়ের অষ্টম তলায় যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাত দলের সদস্যরা ওই সময় নিজেদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য বলে পরিচয় দেয়।

অন্তত ১৫ ডাকাত দুটি মাইক্রোবাসে করে রাত ১০টার দিকে ওই ভবনে আসে। তারা নিরাপত্তাকর্মীর হাত-পা ও চোখ বেঁধে ফেলে। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ডাকাতরা ইন্টারকম সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এরপর ডাকাতদলটি গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে মালামাল লুটের চেষ্টা করে। একপর্যায়ে তারা সিন্দুক ভাঙার চেষ্টা করলে প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। খুলশী থানা পুলিশের একটি দল ওই ভবনে অভিযান চালিয়ে ১২ ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র, তিনটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও একটি শাবল জব্দ করা হয়। এ সময় তিনজন পালিয়ে যান।

 
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর