বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

ঢাকার ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি ও মোহনা টিভি ধামরাই প্রতিনিধি আব্দুল আহাদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস.এম হাসান।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সহকারী হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর এবং ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ আমিনুর রহমান ও ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান সমন্বয়কারী মোঃ রুহুল আমিন।

নির্বাচনে গুরুত্বপূর্ণ ০৯টি ভিন্ন ভিন্ন পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেছেন।

সভাপতি পদে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি আবু হাসান ১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ বাবু ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সময়ের কন্ঠস্বর পত্রিকার ধামরাই প্রতিনিধি আব্দুল কাদের ০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস ধামরাই প্রতিনিধি মোঃ রাসেল হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজধানী টিভি ধামরাই প্রতিনিধি আব্দুল হালিম ০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক দেশকাল পত্রিকার ধামরাই প্রতিনিধি শওকত হোসেন সৈকত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সরদার ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মোস্তাফিজুর রহমান বকুল (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান (গ্লোবাল টেলিভিশন), অর্থ ও দপ্তর সম্পাদক পদে রুপালি বাংলাদেশ ধামরাই প্রতিনিধি নাঈম ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ জাকির হোসেন (দৈনিক খবরের আলো) ও মিলন সিদ্দিকী (বাংলাদেশ টু ডে)।

ফলাফল ঘোষণাকালীন প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ, মাসুদুর রহমান বাবুল, মোহাম্মদ ওয়াসিম, মোঃ মনজুর রহমান, ওবায়দুল খান, নাজমুল হাসান, আব্দুল হালিম, মোহাম্মদ রেজা, মোঃ শাকিল হোসাইন সহ আরও অনেকে।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জনাব এস.এম হাসান জানান যে, সকাল দশটা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচনের ফলাফল ও আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রতিবন্ধী প্রার্থীদের মাঝে কোনো দ্বিমত নেই। প্রার্থীদের অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে নির্বাচন কমিশনের সকলেই আমরা আনন্দিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর