বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ হবে উন্নয়নের মডেল

সাদের হোসেন বুলু, নবাবগঞ্জ (ঢাকা) 

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫, ১৮:১৪

ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক এলাকায় রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জে সম্মানিত ওলামা-মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ওলামা-মাশায়েখ, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় যোগ দেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু ধর্মের দাওয়াতই দেন না, বরং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করেন। বক্তারা তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান, যাতে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকে।

প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, “আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক মডেল কেরানীগঞ্জ উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সহযোগিতা আমাদের সঙ্গে রয়েছে। তাই কেরানীগঞ্জ হবে উন্নয়নের মডেল।

তিনি আরও বলেন, এই অঞ্চলের উন্নয়নে জনগণের ঐক্য, তরুণদের অংশগ্রহণ এবং ওলামা সমাজের সহযোগিতা অপরিহার্য। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে কেরানীগঞ্জ শুধু ঢাকার গর্বই হবে না, বরং দেশের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে উঠবে, যোগ করেন তিনি।

বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, কেরানীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে কাজ করছে। এলাকার রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, কেরানীগঞ্জকে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব এলাকায় পরিণত করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সামাজিক ও মানবিক উন্নয়নই টেকসই বাংলাদেশের ভিত্তি।”

সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ শামিম হাসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসমতউল্লাহ নবী।

এ সময় কেরানীগঞ্জের ওলামা-মাশায়েখরা আমান উল্লাহ আমানের নেতৃত্বে ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর