বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভুইয়ার দাফন সম্পূর্ণ

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫, ১৬:৪০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো, মোশারফ হোসেন ভুইয়ার (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মৃত রমিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয় হীরাপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার মালদার, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আয়েত আলী ভূঁইয়া, স্থানীয় বিএনপির সভাপতি ডা, জহিরুল হক ভূঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বজনরা উপস্থিত ছিলেন।

তিনি ব্যক্তিগত জীবনে বীর মুক্তিযোদ্ধা, প্রাথমিক সহকারী শিক্ষক ও পল্লী চিকিৎসক হিসেবে কাজ করে গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা সন্তান রেখে গেছেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর