বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হালিশহর টোল রোডে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

চট্টগ্রামের হালিশহর আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক মারা গেছেন। অনিয়ন্ত্রিত গতি ও সড়কটিতে বাতি না থাকাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. সোহান (২৭)। এদের মধ্যে অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষ করেছেন। তিনি বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টোল রোডে সড়ক বাতি না থাকায় রাতে ঘন অন্ধকার থাকে। অনেকসময় সামনে বা পাশে কোনো গাড়ি আছে কিনা দেখা যায় না। আর অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনাগুলো মারাত্মক হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক নাগরিক সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর