শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

১৮ কোটি টাকার সড়ক প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নবীনগরে উন্নয়নের নামে অনিয়মের অভিযোগ

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে লাউর ফতেহপুর বাশারুক বাজার থেকে বিটঘর পর্যন্ত ৩.৯ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থের সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১৮ কোটি টাকার এ প্রকল্পে চারটি সেতু নির্মাণের কথা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের (দুই নম্বর) ইট, অপর্যাপ্ত বালু ও কোথাও কোথাও মাটি। ফলে অনেক জায়গায় সড়ক বসে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইউনুসেন ব্রাদার্স’ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ নিয়েছে এবং মান বজায় না রেখে দ্রুত বিল তোলার চেষ্টা করছে।

বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, “তদন্ত হলে সব অনিয়ম ধরা পড়বে।” চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, “প্রথম দিকে কাজের মান খুব খারাপ ছিল, এখন কিছুটা উন্নতি হলেও সন্তোষজনক নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, “বিষয়টি তদন্তাধীন, প্রয়োজনে জেলা প্রশাসনকে জানানো হবে।”

অন্যদিকে, সাইট ম্যানেজার শাহাদাত হোসেন সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “নকশা অনুযায়ী কাজ চলছে।”

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর