বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইজিবাইকের অবাধ চলাচল, শ্রীনগরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৫:৫১

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ব্যাটারি চালিত ইজিবাইক চলাচলে সাধারণ মানুষের ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি হলেও চালকদের অদক্ষতার কারনে প্রায়ই ঘটছে নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা। সূত্রে জানাযায়, কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা ছারাই ইজিবাইক চালকেরা যাত্রি পরিবহন করছে। মাত্র কয়েক বছর আগে উপজেলার বিভিন্ন সড়কে হাতে গোনা সামান্য কিছু ইজিবাইক চলাচল করতে দেখা গেলেও। বর্তমানে তার কয়েক গুন বেশী চলাচল করছে।

এছারা ট্রাফিক আইন সম্পর্কে ইজিবাইক চালকদের কোন ধারনা ও প্রশিক্ষন না থাকার কারনে অদক্ষ চালকদের কারনে উপজেলার বিভিন্ন স্থানে অহরহ ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। গত ইংরেজি ২০১৫ সালের ১ আগষ্ট থেকে ২২ টি মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইকসহ সব ধরনের থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। মহাসড়কে নিষেধাক্ষার পর হতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইজিবাইকের সংখ্যা বেড়েই চলেছে। একসময় ঢাকা ছারা অন্যান্য এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকসা না পাওয়া গেলেও বর্তমানে শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে এসব গাড়ি অহরহ পাওয়া যাচ্ছে। আগের তুলনায় ইজিবাইক কম মূল্যে ও কিস্তিতে পাওয়ার ফলে দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে।

ব্যাটারিচালিত ইজিবাইকের রেজিস্টেশন নম্বর ও অনুমতিপত্র না থাকার কারনে নানা ধরনের দুর্ঘটনায় প্রশাসকে গাড়িটি চিহিৃত করতে কষ্টসাধ্য হয়ে দাড়ায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে অবৈধ মালামাল পরিবহনে ক্ষেত্রে ধরা ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে প্রকৃত অপরাধী। অুসন্ধানে জানাগেছে, শুধু ভগ্যকুল সড়কেই প্রায় ৫ শতাধিক ইজিবাইক ও চকবাজার হতে ষোলঘর প্রায় ২ শতাধিকের অধিক ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। এছারা চকবাজার হতে ছনবাড়ি চৌরাস্তা, বেজগাঁও, সিংপাড়া, কুকুটিয়া, আটপাড়া, তন্তর, ষোলঘর, হাসাড়া, বাড়ৈগাঁও, বীরতারা সহ উপজেলার বিভিন্ন এলাকার মাটির রাস্তাসহ পাকা রাস্তায় কয়েক শতাধিক ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল করে থাকে।

খোজ নিয়ে জানাগেছে, শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজারেরও অধিক ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল করছে। ইজিবাইক চালকেরা কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা ছারাই এসব ইজিবাইক চালাচ্ছে। অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক গুলোর রেজিষ্ট্রেশন নম্বর প্লেটসহ অনুমতি পত্রের ব্যবস্থা করলে হয়তো ব্যাটারি চালিত রিকসার ব্যবহার ব্যাঙের ছাতার মতো বেড়ে ওঠা অনেকাংশে কমে যেত বলে মনে করেন উপজেলার সচেতন মহল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর