বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের যানজটে আটকা সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৪:২০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে যানজটে পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি রেলপথে ভৈরব পৌঁছে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন। আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতির পর বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন তিনি।

এদিন সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কারের কারণে এক পাশে মালামাল রাখার পাশাপাশি খানাখন্দে ভরা রাস্তাই এ যানজটের মূল কারণ।

জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে, তবে প্রকল্পের কাজ এগোচ্ছে ধীরগতিতে। আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে অসংখ্য গর্তের কারণে যানবাহন পার হতে সময় লাগছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত।

উপদেষ্টার সফরকে ঘিরে গত রোববার থেকেই সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু করা হয়। এতে এক পাশ বন্ধ থাকায় টানা তিন দিন ধরে যানজট দেখা দেয়। বুধবার সকালে পরিস্থিতি আরও ঘনিয়ে পড়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের পথে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর