বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল চুরি, যমুনা অয়েলে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৩:২৭

পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল চুরির অভিযোগে চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল রেলভবন, রাজশাহী এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অভিযান পরিচালিত হচ্ছে।

বুধবার (০৮ অক্টোবর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারি মালিকানাধীন তেলের ডিপো থেকে প্রায় পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল চুরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, চট্টগ্রামে এ অভিযান পরিচালনা করছে দুদক। সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চলের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল রেলভবন, রাজশাহীতে অভিযান চলছে। সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।

এছাড়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালিত হচ্ছে। সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানগুলো শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর