বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান

বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমানিত হবে

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৬:১২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন,"যতই ষড়যন্ত্র হউকনা কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগন নির্বাচন চায়, "নির্বাচন হবে।
সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, নির্বাচন হয়ে যাবে। তিনি সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার রেলস্টেশন এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন,"বিভিন্ন দল বিভিন্ন কথা বলে, নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকই নয় বিদেশী হস্তক্ষেপও আছে। তারা চায় না, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ হোক।

তারা বাংলাদেশ উন্নয়নে খুশি না। তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুশি না। যদি তাই হত তাহলে এখান থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দকে আশ্রয় দিতো না। কারণ আশ্রয় নেয়া ও দেওয়া দুটি অপরাধ। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে চেনার। বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমানিত হবে।

তিনি বলেন, আমরা জনগনের উপর কোন কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের ভোটের জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন," আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর কতোটা অত্যাচার হয়েছে। বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। জেলখানা নেওয়া হয়েছে। কোন চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে অমানুসিক অত্যাচারের কথা তিনি তুলে ধরেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। এছাড়া জন সভায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে সভা থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের জন্যে ঘোষিত লিফলেট বিতরন করা হয়।

এদিকে জনসভা কে কেন্দ্র করে বিকেল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে আখাউড়া রেল স্টেশন এলাকার সভাস্থল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর