শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সালাদ খেলেও বাড়তে পারে শর্করার মাত্রা, যেভাবে খাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৭:০৫

আমরা অনেকেই ওজন কমাতে বা সুস্থ থাকতে নিয়মিত সালাদ খাই। তবে শুধু সালাদ খেলেই সব সমস্যার সমাধান হয় না। বরং ভুলভাবে সালাদ খেলে ওজন বেড়ে যেতে পারে, এমনকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সালাদ খাওয়া নিঃসন্দেহে একটা ভালো অভ্যাস; কিন্তু কী দিয়ে, কতটুকু, আর কীভাবে খাচ্ছেন—সেটাই আসল বিষয়।

এ বিষয়ে চিকিৎসকরা বলেন, সালাদ খেলে শরীর যেমন প্রয়োজনীয় পুষ্টি পায়, ঠিক তেমনই তা খেলে রক্তে শর্করার মাত্রা ঝট করে বেড়ে যায় না।

কথাটা ঠিক হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের পুষ্টিবিদ মিনু বালাজি বলেছেন, শরীর ঠিক রাখতে চার বিষয়ে নজর দিন। তা না হলে চোরাগোপ্তা শর্করাই বাড়িয়ে দিতে পারে আপনার রক্তে শর্করার মাত্রা।

প্রথমত সালাদে পুষ্টির ভারসাম্য জরুরি। রোগা হতে গেলেও দরকার ফ্যাট। তবে স্বাস্থ্যকর ফ্যাট। সে কারণে নানা রকম বাদাম ও বীজ মেশানো প্রয়োজন। এ খাবারগুলো শরীরে ফ্যাটের চাহিদা পূরণ করে।

দ্বিতীয়ত সালাদ সুস্বাদু করতে ব্যবহার হয় ‘ড্রেসিং’। মধু, ম্যাপল সিরাপ, মাস্টার্ড সস, মেয়োনিজ এমন অনেক কিছুই দেওয়া হয় স্বাদের জন্য। এতেও অনেক সময় কৃত্রিম শর্করা থাকে। বাজারচলতি ড্রেসিংয়ে থাকতে পারে প্রক্রিয়াজাত রাসায়নিক। তাই চেষ্টা করা দরকার, যাতে বাড়িতেই তৈরি করা যায় সালাদ।

তৃতীয়ত অনেকেই সালাদে শাকসবজি বেশি রাখেন। লেটুস থেকে বাঁধাকপি, টাটকা পালংশাক, গাজর, শসা— এমন অনেক কিছুই রাখা যায়। তবে শুধু কার্বোহাইড্রেট নয়। ভরপেট সালাদ খেতে হলে জুড়়তে হবে প্রোটিন। ডিম, মাংস, মাছ। নিরামিষ খেলে পনির, টোফু বা সিদ্ধ করা বিনস।

চতুর্থত ফল দিয়ে চাট কিংবা সালাদ খাওয়ার চল দীর্ঘদিনের। স্বাস্থ্যকর অভ্যাসও তা। কিন্তু সালাদে অতিরিক্ত ফল বা বেশি রসালো ফল হঠাৎ করে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলের প্রাকৃতিক মিষ্টত্ব স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিস থাকলে কিংবা ওজন ঝরাতে গেলে বুঝে খাওয়া দরকার। যেমন— কলা, আম, আঙুরের মতো ফল থাকলেও মাপ বোঝা দরকার। এর বদলে বিভিন্ন ধরনের লেবু, বেরিজাতীয় ফল, পেয়ারা, নাসপাতি, আপেল তুলনামূলক বেশি রাখা যেতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর