বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

ভারত বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না- সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ (ভারত) আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থতিশীল না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।

তিনি আরও বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনে কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ। পরে পথসভা শেষে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর