বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ড মঈন খাঁন

বিএনপি সংখ্যা গুরু সংখ্যা লগুতে বিশ্বাস করে না, এদেশ সবার জন্যে সমান

বোরহান মেহেদী, পলাশ (নরসিংদী)

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাঁন বলেন, বিএনপি সংখ্যা লঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করেনা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বংলাদেশি। আমরা সবাই সমান। এই কথা মনে রাখতে হবে, ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করে আমরা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনবোই। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং দরিদ্রের উপর শোষণ থেকে দরিদ্র মানুষকে মুক্ত করার জন্য। তিনি বুধবার সন্ধ্যায় পলাশ বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।

বুধবার ১ অক্টোবর বিকালে পূজা মন্ডবের পরিদর্শনে গিয়ে, তিনি আরো বলেন শারদীয় দূর্গা পূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দূর্গা আসেন পৃথিবীতে এক বছরের পাপ জঞ্জাল দূর করে দেয়ার জন্য।তেমনি অসুরের রুপেও কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে।তাই এখান থেকে শিক্ষা নিয়ে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এবং ড. আবদুল মঈন খান মহোদয় এর অনুদান গ্রহন করেন।

পলাশ বাজার সার্বজনীন দূর্গামন্দিরের ভার প্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, ঘোড়াশাল পৌর সভার মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি নয়ন মিয়া।পৌর বিএনপির সহসভাপতি জামান প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর