শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বাস্থ্য উপদেষ্টা

বাংলাদেশে সম্প্রীতিই মুখ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১২:৩৯

যার যার ধর্ম তার তার কাছে, এখানে (বাংলাদেশে) সম্প্রীতিটাই মুখ্য বিষয় বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান ও বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সবার সৃষ্টিকর্তা একই। কেউ আল্লাহ, কেউ ভগবান বলি। একেকজন একেক নামে ডাকি। অর্থাৎ উনার নাম বিভিন্ন কিন্তু তিনি একই। হিন্দু হোক কিংবা মুসলমান, উনি আমাদের সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন আমরা খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করেছি। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের ইসলাম ধর্মেও বলা আছে, লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রতীটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটাই যদি মনে রাখি, তাহলে আমাদের সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর