বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সালাদে কাঁচা সবজি খাওয়া কতটা ক্ষতিকর?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫, ১২:২৪

ওজন কমাতে অনেকেই দিনের একটা সময়ে খাবার হিসেবে সালাদ খেয়ে থাকেন। কেউ ফল দিয়ে ফ্রুট সালাদ খান। কেউ বা সালাদে দেন শাক-সবজি। মুরগির মাংস ও ডিমের ব্যবহারও হয়ে থাকে সালাদে।

নিরামিষভোজীরা আবার প্রোটিন সমৃদ্ধ সালাদ খাওয়ার জন্য পনির, তোফু, সয়াবিন—এগুলোও ব্যবহার করে থাকেন।
তবে সালাদ খেতে গিয়ে অনেকেই একটা ভুল করে ফেলেন। সেটা হলো, সালাদে কাঁচা শাক-সবজি খেয়ে ফেলা। এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে।

বড়সড় রোগও হতে পারে। স্বাস্থ্যের অবনতি হওয়া থেকে রুখতে সালাদে কাঁচা উপকরণ খাওয়া বন্ধ করতে পারলেই ভালো।
দুপুর, রাত কিংবা সন্ধ্যার খাবার, সালাদ যখনই খান না কেন, খেয়াল রাখবেন একদম যেন পেট খালি না থাকে। তাহলে পেটে ব্যথা হতে পারে।

হালকা পেট ভরা থাকলে তারপর সালাদ খেলে অনেকক্ষণ খিদে লাগবে না।

এবার দেখে নেওয়া যাক সালাদে কাঁচা সবজি কিংবা কাঁচা কোনো উপাদান খেয়ে ফেললে শরীর-স্বাস্থ্যে কী কী সমস্যা দেখা দিতে পারে—

সালাদে কাঁচা সবজি খেলে পেটের সমস্যা হতে পারে মারাত্মকভাবে। কাঁচা সবজি খেলে বদহজম, গ্যাস, এসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই সালাদে কী খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক থাকুন।

সবজিতে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি, তাই কাঁচা অবস্থায় খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

পেটের সমস্যায় যারা এমনিতেই ভোগেন, তারা সালাদে কাঁচা সবজি খাওয়া থেকে বিরত থাকুন।

মাটির নিচের কোনো সবজি সালাদে কাঁচা খাওয়া উচিত নয়। সিদ্ধ করে খেতে পারলে সবচেয়ে ভালো। সালাদে শসা, পেঁয়াজ কাঁচা খেলেও গাজর কাঁচা না খাওয়াই ভালো। হালকা সিদ্ধ করে নিতে পারলে উপকার পাবেন।

শাকপাতা জাতীয় কোনো জিনিস সালাদে কাঁচা খাওয়া উচিত নয়। শাকপাতা কাঁচা খেলে পেটে ইনফেকশন হতে বাধ্য। অনেকে সালাদে বাঁধাকপি দিয়ে থাকেন। বেগুনি রঙের বাঁধাকপির ব্যবহার দেখা যায় সালাদে। অবশ্যই সিদ্ধ করে খাওয়া উচিত এটি।

সালাদে ছোলা, মটর ব্যবহার করলে সিদ্ধ করে তারপর খান। নাহলে পেটের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে তলপেটে তীব্র ব্যথা অনুভব করতে পারে। অতএব সাবধানে থাকুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর