বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাকিস্তানকে বিধ্বস্ত করায় বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা এখন আনুষ্ঠানিকভাবে ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে। চলামন এশিয়া কাপে ফাইনালসহ তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে প্রতিবারই বাজিমাত করেছে ম্যান ইন ব্লুরা। 

ফাইনালে পাকিস্তানকে বিধ্বস্ত করে রেকর্ড নবমবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল। আর এই জন্য ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুরস্কারের ঘোষণা দেওয়ার পাশাপাশি পাকিস্তানকে বিদ্রূপও করেছে ‘৩-০’ খোঁচার মাধ্যমে। 

এই পুরস্কারের বাইরেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসি) কাছ থেকে চ্যাম্পিয়ন হিসেবে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৬ কোটি রুপি) পাবে। এ অর্থ পুরস্কার হিসেবে পূর্ববর্তী আসরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এসিসি পুরস্কারের বিষয়টি ঘোষণা করেনি। দলীয় পুরস্কারের পাশাপাশি এশিয়া কাপে ব্যক্তিগত পুরস্কারের অর্থও বেশ আকর্ষণীয়। 

ম্যাচসেরা এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়কে বড় অঙ্কের নগদ অর্থ দেওয়া হয়েছে। সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা ও কুলদীপ যাদব পান সর্বোচ্চ উইকেটশিকারি পুরস্কার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর