বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চকরিয়ায় মহাসড়কে গাছ ফেলে ভয়াবহ ডাকাতি, পথচারী ও যাত্রীদের উপর হামলা

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার রিংভং এলাকায় লামা–আলিকদম সড়কে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে সংঘবদ্ধ ডাকাতদল ভয়াবহ ডাকাতি চালিয়েছে। সড়কের হাঁসের দীঘি সংলগ্ন অংশে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতরা যানবাহন থামিয়ে লুটপাট চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কয়েকটি মোটরসাইকেল, সিএনজি ও পিকআপ থামিয়ে ডাকাতরা যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয়। হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, ঘটনাস্থলটি রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন ও নীরব থাকে, যা ডাকাতদের জন্য নিরাপদ স্থান হয়ে উঠেছে। তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে এই সড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে, কিন্তু প্রশাসনের নজরদারি তেমন নেই।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।” এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে, চকরিয়া–লামা–আলিকদম সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী পুলিশের নিয়মিত টহল ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর