বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাইবান্ধার উন্নয়নে ব্যবসায়িক মতবিনিময় সভা

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬

গাইবান্ধার উন্নয়ন ও অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শহরের সুখ নগর এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সামিউল হুদা সুমেল এবং সঞ্চালনা করেন পরিচালক কায়সার আলী বাবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক আব্দুল লতিফ হক্কানি, সভাপতি মোঃ সামিউল হুদা সুমেল এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক স্বপন, পরিচালক সাহিদাৎ দোহা চৌধুরী সুমনসহ অনেকে। সভায় জেলার আমদানী-রপ্তানিকারক, সার ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ীসহ প্রায় ২৫ থেকে ৩০টি ব্যবসায়িক ও উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গাইবান্ধা দেশের অবহেলিত অঞ্চলগুলোর একটি। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এ জেলায় কোনো শিল্প-কারখানা, মেডিকেল কলেজ কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তারা যেন গাইবান্ধার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার নানা সমস্যা তুলে ধরে তার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর