বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

ডিম আমাদের শরীরে প্রোটিনের অভাব পূরণ করে পুষ্টি জোগায়। ডিম অনেকভাবে খাওয়া গেলেও স্বাস্থ্য সচেতন বেশিরভাগ মানুষ ডিম সেদ্ধ খেতেই পছন্দ করেন।

তবে ডিম সেদ্ধ করা সহজ হলেও খোসা ছাড়ানোর সময় অনেকেই সমস্যায় পড়েন। কখনো কখনো ডিমের খোসার সঙ্গে সাদা অংশ উঠে আসে, দেখতে বাজে লাগে।

তাই ডিম সেদ্ধ করা ও ডিমের খোসা ছাড়ানোর সময় কিছু টিপস অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন, উপায়গুলো জেনে নেওয়া যাক

১. সঠিকভাবে সেদ্ধ করা
ডিমের খোসা নিঁখুতভাবে ছাড়ানোর জন্য ডিম সঠিকভাবে সেদ্ধ করুন। কম-মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট ধরে সেদ্ধ করতে হবে। বেশি বা কম সেদ্ধ করলে খোসা ছাড়াতে সমস্যা হবে।

২. লবণ পানিতে সেদ্ধ করা
ডিম সেদ্ধ করার সময়ে পানিতে এক চা চামচ লবণ দিন। এতে ডিম ফেটে গেলে ডিমের সাদা অংশ দ্রুত শক্ত হয়ে যাবে এবং পানিতে ছড়িয়ে পড়বে না। এছাড়া লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসা এবং ডিমের সাদা অংশের মধ্যেকার পর্দা কিছুটা আলগা হয়ে যায়। তাতে সেদ্ধ ডিম ছাড়াতে সুবিধা হয়।

৩. সেদ্ধর পর ডিম ঠান্ডা পানি ডুবিয়ে রাখা
ডিম সেদ্ধ করার পর গরম পানি থেকে বের করে ঠান্ডা পানিতে ডুবিয়ে দিতে হবে। এতে ডিমের সাদা অংশ সামান্য সঙ্কুচিত হয়ে খোসা আলগা হয়ে যাবে। ফলে খোসা ছাড়ানো সহজ হবে।

৪. বেকিং সোডা
ডিমের খোসা ছাড়াতে কাজে লাগতে পারেন বেকিং সোডা। ফুটন্ত পানিতে এক চিমটি বেকিং সোডা দিয়ে দিলে ডিমের ওপরের খোসাকে নরম করবে এবং খোসা ছাড়ানো সহজ হবে।

৫. চামচের ব্যবহার করে
ডিমের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো চামচের ব্যবহার। প্রথমে ডিম সেদ্ধ করে এরপর ডিমের ওপর থেকে সামান্য অংশের খোসা ছাড়িয়ে নিন। সেই অংশের মধ্যে চামচ ঢুকিয়ে ডিমটি ঘোরাতে শুরু করুন। কয়েক মিনিটের মধ্যে ডিমের খোসা ডিমের সাদা অংশ থেকে আলগা হয়ে খুলে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর