শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘দুর্গোৎসব নিয়ে শঙ্কা নেই, তবে ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৪

দুর্গোৎসব নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর নির্বিঘ্নে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই। সারাদেশে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের ৭০ হাজার সদস্য মাঠে থাকবে। এর সাথে বিজিবি ও অন্যান্য বাহিনীও থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। পূজাকে ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর।

খাগড়াছড়ির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সমাধান করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর