বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আনোয়ার হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

কুষ্টিয়া রাইফেল ক্লাবে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাইফেল ক্লাবের পয়েন্ট-১৭৭ ইয়ার রাইফেল শ্যুটিং কোটে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, যুগ্ম সম্পাদক এস এম কাদেরী শাকিল ও ক্লাব কর্মকর্তা মিজানুর রহমান লাকি।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনের সুস্থতা বজায় রাখে না, এটি তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও ইতিবাচক চিন্তার দিকে উদ্বুদ্ধ করে। শ্যুটিং খেলাকে একটি ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং খেলা উল্লেখ করে তারা জানান, এর মাধ্যমে ধৈর্য, মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে।

পরে ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৬ থেকে ১৮ বছর বয়সী তরুণ শ্যুটাররা এ প্রতিযোগিতায় অংশ নেন। তরুণদের অংশগ্রহণে এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় শ্লোগানকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব-২০২৫। এরই অংশ হিসেবে কুষ্টিয়া রাইফেল ক্লাবে এই শ্যুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর