শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইলসহ গ্রেফতার ১

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৮ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোন, মোবাইলের ডিসপ্লে, ও নোহা গাড়িসহ মো: মোজাম্মেল (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টায় পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার ভাঙ্গা ব্রীজ রোডে অবস্থানকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল নিয়ে কুমিল্লা থেকে আসা একটি সিলভার রংয়ের মাইক্রো ধরখার হাইওয়ে রোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর অভিমুখে যাওযার সময় আটক করা হয়।

পরে গাড়িতে তল্লাশি করে মোবাইল ডিসপ্লে বিভিন্ন ব্যান্ডের ৩৬০০টি, মোবাইল সেট বিভিন্ন ব্যান্ডের ১৩০টি ও ১টি সিলভার কালারের নোহা গাড়ি জব্দ করা হয়। যার মূল্য অনুমানিক ৪৮ লাখ ৭৮ হাজার টাকা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মো: আতাউল্লার ছেলে মো: মোজাম্মেল কে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের সোপর্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর