শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ীগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইসহ ৩ জনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অপর দুজন হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবিল হক পলাতক এই আসামিদের গ্রেফতারে নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজস করে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে একটি ভুয়া প্রতিষ্ঠান এএম ট্রেডিংয়ের নামে ঋণ প্রস্তাব ও তা অনুমোদনের ব্যবস্থা করে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/রূপান্তর করে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেড এর সরিয়ে নিয়েছেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় অপরাধের প্রমাণ পাওয়া যায়। আবেদনে আরো বলা হয়েছে, আসামিরা বাংলাদেশ থেকে পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর