শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, নীলফামারী

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

জেলা পুলিশ নীলফামারী এর আয়োজনে পুলিশ সুপার, নীলফামারীর এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে নীলফামারী জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ.এফ.এম তারিক হোসেন খান পুলিশ সুপার, নীলফামারী।

এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে নীলফামারী জেলা পুলিশ। সাইবার ক্রাইম মনিটরিং সেল্ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা; পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।

এ এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট এর উপযুক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর