বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চট্টগ্রামে হাতকড়া নিয়েই পালিয়ে গেছে আসামী

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

চট্টগ্রাম মহানগরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামী পালিয়ে গেছে। ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম। ডবলমুরিং থানা এলাকায় ওই আসামি পালিয়ে যায়। গতকাল দুপুরের দিকে পাঠানটুলি এলাকার গায়েবী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম মো. মাহবুব আলম। তিনি একই এলাকার জাফর সওদাগরের বাড়ির বাসিন্দা। তিনি মাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে হওয়া একাধিক মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ছোট ভাই মোজাহিকে ধরে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে অভিযান পরিচালনাকারী ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) দারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শ্রীমা চাকমা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন, জেনেছি এমন কোনো ঘটনা ঘটেছি। আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না। ওসি জানালেন, তিনি মাদক সংক্রান্ত একটি অভিযানে রয়েছেন।

অন্যদিকে ডবলমুরিং থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসামি পলায়নের ঘটনার পরপরই আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে অভিযানে নেমেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর